logo
প্রবাসের খবর

বক্স অফিসে ঝড় তুলেছে নতুন জুটির ‘সাইয়ারা’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ জুলাই ২০২৫
Copied!
বক্স অফিসে ঝড় তুলেছে নতুন জুটির ‘সাইয়ারা’
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্য। প্রযোজনা সংস্থার এক্স থেকে নেওয়া

নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত বলিউড সিনেমা 'সাইয়ারা'। গত ১৮ জুলাই মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তুলেছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।

শুরুতে ৮০০ পর্দায় মুক্তি পেলেও সিনেমাটি এখন ২ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। 'সাইয়ারা' সিনেমাটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

সিনেমাটি বর্তমানে ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ভারতে এখনো পর্যন্ত সিনেমাটির নেট কালেকশন ২১৭ কোটি টাকা। এবার চোখ ৩০০ কোটির ক্লাবের দিকে।

'সাইয়ারা' সিনেমার গল্পে দেখা যায়, কৃষ কাপুর (আহান পান্ডে) একজন উদীয়মান গায়ক এবং বাণী বাত্রা (অনীত পাড্ডা) কবি ও গীতিকার। বাণী প্রথমে তাঁর প্রেমিকের কাছ থেকে আঘাত পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনার ৬ মাস পর তিনি একজন সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তাঁর পরিচয় হয় কৃষের সঙ্গে। কৃষ একজন অস্থির ও স্বপ্নবাজ সংগীতশিল্পী। কৃষ বাণীর লেখা কবিতায় মুগ্ধ হন এবং তাঁকে তাঁর গানের জন্য গীতিকার হিসেবে কাজ করার প্রস্তাব দেন।

‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে এবং অনীত পড্ডা। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক
‘সাইয়ারা’ সিনেমার দৃশ্যে আহান পান্ডে এবং অনীত পড্ডা। ছবি–প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক

একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হয় এবং তাঁরা একে অপরের প্রেমে পড়েন। তাদের এই প্রেমকাহিনির মধ্যেই আসে এক বড় মোড়। বাণী আক্রান্ত হন আর্লি-অনসেট অ্যালঝেইমার্স রোগে। ধীরে ধীরে তাঁর স্মৃতি হারাতে শুরু করে। এ সময় কৃষ ও বাণী কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। সিনেমার গল্পে প্রেম, বিচ্ছেদ, আত্মত্যাগ এবং স্মৃতি হারানোর যন্ত্রণা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

'সাইয়ারা' সিনেমার সাফল্যের অন্যতম আকর্ষণ আহান পান্ডে। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাতিজা হয়েও প্রচার ও গসিপ থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ছবিতেই অনন্য এক পরিচিতি পেয়েছেন। প্রচারের মাঠে তাঁকে নামায়নি প্রযোজকেরা। ফলে ‘সাইয়ারা’ মুক্তির আগে বা পরে কোনো গণমাধ্যমেও দেখা যায়নি তাঁকে। অথচ তাঁর পুরোনো ভিডিও, কথাবার্তা, হাসিমুখ ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। ভিডিওগুলোতে একমুহূর্তেই ‘হার্টথ্রব’ হয়ে উঠেছেন আহান। অনেকেই বলছেন, কোরিয়ান পপ কালচারের দাপটের মাঝেও বলিউডে নতুন এক তারকা জন্ম নিয়েছেন।

অন্যদিকে পাঞ্জাবি কন্যা অনীত পাড্ডার পথচলা একটু দীর্ঘ। ২০২২ সালে রেভতির ‘সেলাম ভেংকি’ ছবিতে ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ‘বিগ গার্লস ডোন’ট ক্রাই’ সিরিজে মূল চরিত্রে কাজ করেছেন। কিন্তু পরিচিতির আলো জ্বালল সাইয়ারা–ই। আহানের মতো অনীতকেও রাখা হয়েছে প্রচারের বাইরে। তবে প্রেক্ষাগৃহে কিংবা অনলাইনে, তাঁদের রসায়ন নিয়ে মুগ্ধতার শেষ নেই।

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১ দিন আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

৩ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১১ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে