logo
প্রবাসের খবর

লন্ডনে পাঁচ সাংবাদিককে নিয়ে স্মরণসভা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ অক্টোবর ২০২৪
Copied!
লন্ডনে পাঁচ সাংবাদিককে নিয়ে স্মরণসভা
লন্ডনে পাঁচ সাংবাদিককে নিয়ে স্মরণ সভা। ছবি: সংগৃহীত

আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে লন্ডনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পাঁচ সাংবাদিককে স্মরণ করেছেন তাদের সহকর্মীরা।

শুক্রবার (১৮ অক্টোবর) লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

বিবিসিখ্যাত এই পাঁচ সাংবাদিক হলেন ঊর্মি রহমান, গোলাম কাদের, কাদের মাহমুদ, গোলাম মুরশিদ ও শাহীন জামান। বিবিসি বাংলা বিভাগে কাজ করে সুনাম অর্জন করেন তারা।

একইসঙ্গে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত ও নতুন দিনের প্রকাশনায়ও তাদের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেন এই পাঁচ বিশিষ্ট সাংবাদিক।

বিলেতে বাংলা ভাষার চর্চা ও বিকাশে এবং বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসারে তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা সহকর্মীদের স্মৃতিকথায় উঠে আসে।

লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের।

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকদের কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরেন- মুহিব চৌধুরী, কামাল আহমেদ, দানেশ আহমেদ, খুররম মতিন, নবাব উদ্দিন, জাকি রেজওয়ানা আনোয়ার, মোস্তফা কামাল মিলন, শামসুল আলম লিটন, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, তারেক চৌধুরী, জাহেদী ক্যারোল প্রমুখ।

তাদের বক্তব্যে উঠে আসে প্রয়াত এই পাঁচ সাংবাদিকের কর্মনিষ্ঠা, বন্ধুত্ব, সহকর্মীদের প্রতি গভীর আন্তরিকতা, শ্রদ্ধাবোধ এবং বাংলা ভাষার প্রতি তাদের মমতার কথা।

এ সময় ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

বিবিসি বাংলার সাবেক সাংবাদিক কামাল আহমেদ বলেন, মূলত পাঁচজন নয়, সৈয়দ আফসার উদ্দিনসহ বিবিসি বাংলার ছয়জন প্রয়াত সাংবাদিকের মধ্যে একটি বিষয়ে অভিন্ন মিল ছিল, আর তা হলো- ব্রিটেনে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ও প্রসারে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গোলাম মুরশিদ তার সাহিত্য কর্মের মাধ্যমে বাংলা ভাষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন। শাহীন জামান শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন বলেন, গোলাম মুরশিদ বাংলার পণ্ডিত ছিলেন। মালবারি স্কুলের বাংলা বিভাগের প্রধান থাকাকালে তিনি মালবারি গুচ্ছ প্রকাশ করেন যা বাংলা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ্তাহিক জনমত এ মালবারি গুচ্ছ প্রকাশের দায়িত্ব পালন করে। বইগুলো বাঙালির জীবন কাহিনী নিয়ে সরল ভাষায় রচিত। একইসঙ্গে তিনি বাংলা ও ইংরেজিতে অভিধান রচনা করেন। তিনি ‘কালাপানির হাতছানি’ নামে একটি বই লেখেন যা বিতর্কের সৃষ্টি করে।

আরও দেখুন

৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাজ্য

৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে বলেছে, শিক্ষার্থী ভিসায় আসা শিক্ষার্থীদের আশ্রয় প্রার্থনার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো জরুরিভিত্তিতে ৪ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করতে হচ্ছে।

২০ ঘণ্টা আগে

আতঙ্ক এড়াতে যেকোনো ঘটনার ভিডিও ধারণ এড়ানোর আহ্বান কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর

আতঙ্ক এড়াতে যেকোনো ঘটনার ভিডিও ধারণ এড়ানোর আহ্বান কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী জাবের হাসপাতালে আহতদের পরিদর্শনকালে কুয়েত টেলিভিশনের সাথে কথা বলার সময় তিনি ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়া রোধ করার জন্য সমস্ত নাগরিক ও বাসিন্দাদের ঘটনার ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

২ দিন আগে

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

বিবৃতিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হয়েছে বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাচ্ছে—এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে। পরিস্থিতির উন্নয়নের ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

২ দিন আগে