logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় ভবন ধসে এক বাংলাদেশির মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় ভবন ধসে এক বাংলাদেশির মৃত্যু
নিহত বাংলাদেশির মরদেহ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। তারা পাকিস্তানি নাগরিক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

মেলাকা সহকারি পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানিয়েছেন, ওই দিন সন্ধ্যা ৬টার দিকের দুর্ঘটনার সময় ২০-৪০ বছর বয়সী তিন শ্রমিক কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। হঠাৎ ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান। নিহত বাংলাদেশির মরদেহ ওই দিন রাত ১০টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়।

এ ছাড়া, পাকিস্তানি দুই শ্রমিক জুবায়ের আহমেদকে (৩২) বিকেল সাড়ে ৬টা এবং আব্বাস গুলমকে (৪৯) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়। বেঁচে যাওয়া দুই পাকিস্তানিকে সফলভাবে সরানো হলেও আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাদের মেলাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬