logo
প্রবাসের খবর

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
কুয়েতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের একাংশ। কুয়েত। ২১ নভেম্বর ২০২৪। ছবি: সংগৃহীত

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে দেশটিতে থাকা বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি)।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশটির সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন স্বাগত বক্তব্যে কুয়েতের গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলাদেশি সেনা সদস্যদের কুয়েতের মাটিতে অবদান এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্কের প্রতি মনোযোগ আকর্ষণ করেন।

পরে কুয়েতের ব্রিগেডিয়ার জেনারেল দ্বরী ফালেহ আল হাজেরী তাঁর বক্তব্যে ১৯৯১ সাল থেকে অদ্যবধি কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য বাংলাদেশি সেনাদের অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনেও দুই দেশের সশস্ত্র বাহিনীর সুসম্পর্ক দৃঢ়তর হবে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্যতা এবং বাংলাদেশ ও কুয়েতের মধ্যে গৌরবময় বন্ধুত্বপূর্ণ ইতিহাসের ওপর গুরুত্বারোপ করে তার বক্তব্য দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং বিএমসি টু কুয়েতের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ডের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয়। পাশাপাশি ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসির ক্রমধারার ওপর একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ আয়োজনে কুয়েতের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কুয়েতে নিয়োজিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাচে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা–কর্মচারী ও কুয়েতের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৯ ঘণ্টা আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

১০ ঘণ্টা আগে

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

ইসরায়েল-লেবানন চুক্তি যুদ্ধ শেষ করার বদলে অচলাবস্থা আরও পাকাপোক্ত হতে পারে, বিশ্লেষকদের অভিমত

লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের লেবানিজ গবেষক ফাওয়াজ গেরগেস বলেন, চুক্তিটি ‘জন্মের আগেই মৃত’ এবং কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ। কারণ এটি এমন একটি শর্তের ওপর নির্ভর করছে, যা বাস্তবে পূরণ করা অসম্ভব।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের জন্য নতুন বিপদ

মোলেন বলেন, “হয় প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে স্থায়ী মর্যাদার আওতায় এখানে থাকার চেষ্টা করুন, নয়তো আমরা আপনাকে নিজ দেশে ফিরে যেতে সহায়তা করব।”

২ দিন আগে