logo
প্রবাসের খবর

নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ মে ২০২৫
Copied!
নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন। পোপ হিসাবে রবার্টের নাম হবে পোপ লিও। কার্ডিনালরা দ্বিতীয় দিনে এসে গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয়েছে। অর্থাৎ রোমান ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন। এবার ২ দিনে পোপ নির্বাচিত হওয়া আগেরবারের ২ কনক্লেভের (নির্বাচনের প্রক্রিয়া) সময়সীমার সঙ্গে মিলছে।

নতুন পোপের ২ পূর্বসূরি পোপ ফ্রান্সিস ও পোপ বেনেডিক্ট ষোড়শ—দুজনই দ্বিতীয় দিনের সন্ধ্যায় নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৭৮ সালে পোপ দ্বিতীয় জন পল নির্বাচিত হয়েছিলেন ৩ দিনে। তিনি আধুনিক সময়ের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা পোপ ছিলেন।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে বুধবার (৭ মে) পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওই দিন স্থানীয় সময় বিকেলে প্রথম দফায় ভোট দেন কার্ডিনালরা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। অর্থাৎ প্রথম দফার ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি। এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এদিন আবারও ভোটের প্রক্রিয়া শুরু হয়।

পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন ৪ বার ভোট দেন কার্ডিনালরা।

এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী তারাই কেবল নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়।

আরও পড়ুন

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে