logo
প্রবাসের খবর

আবুধাবিতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি, চুক্তি সই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ ডিসেম্বর ২০২৪
Copied!
আবুধাবিতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি, চুক্তি সই
আরব আমিরাতে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাণিজ্যিকভাবে এয়ার ট্যাক্সি চালুর জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী সংস্থা আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে স্থানীয় অংশীজনদের একটি চুক্তি সই হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহরটির শাসক শেখ হামদান বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৫ সালেই শহরটিতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হতে পারে। আর্চার অ্যাভিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এয়ার ট্যাক্সির মাধ্যমে মাত্র ১০ মিনিটে আবুধাবি থেকে দুবাই শহরে যাওয়া যাবে।

এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতের আরেক শহর দুবাইয়ে প্রথম এয়ার ট্যাক্সি স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণ করা হচ্ছে।

দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিচালনা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন কোম্পানি জোবি অ্যাভিয়েশন।

দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) ধারণা, এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমইরাতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারে সময় লাগবে মাত্র ১০-১২ মিনিট।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১০ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৭ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৯ দিন আগে