logo
প্রবাসের খবর

সিডনিতে প্রবাসী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন নাইম আবদুল্লাহ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ নভেম্বর ২০২৫
Copied!
সিডনিতে প্রবাসী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছেন নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে প্রবাসী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) থেকে সম্মাননা পেয়েছেন সাংবাদিক নাইম আবদুল্লাহ।

রোববার (২ নভেম্বর) এএমডব্লিউসি আয়োজিত সানডে মাদরাসা স্পোর্টস ও ফান ডে অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে এই সম্মাননা প্রদান করা হয়।

সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার ও সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন আনুষ্ঠানিকভাবে তার হাতে ট্রফি তুলে দেন।

Honors 2

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে বসবাসরত নাইম আবদুল্লাহ বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির সংযোগ স্থাপন, প্রবাসীদের অর্জন ও সমস্যাগুলোকে সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে ভূমিকা রেখে আসছেন। তার সংবাদ পরিবেশনা ও প্রবাসী সাংবাদিকতায় নিষ্ঠা প্রবাসীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত।

সম্মাননা গ্রহণ শেষে নাইম আবদুল্লাহ বলেন, ‘প্রবাসে থেকেও সাংবাদিকতার মাধ্যমে দেশ ও কমিউনিটির সেবা করার সুযোগ আমার জন্য গর্বের। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’

অনুষ্ঠানে এএমডব্লিউসির কার্য নির্বাহী কমিটি সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবে ছিল নানা ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬