logo
প্রবাসের খবর

হংকং বিএমসিসিএইচকের নতুন কমিটি গঠন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ অক্টোবর ২০২৪
Copied!
হংকং বিএমসিসিএইচকের নতুন কমিটি গঠন

হংকংকের বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়কে বহির্বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বিজনেস চেম্বার প্ল্যাটফর্ম বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। সংক্ষেপে যা বিএমসিসিএইচকে নামে পরিচিত।

নিজেদের স্বতন্ত্র্য কাজের মাধ্যমে এ চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে এ চেম্বার তাদের কাজের ক্ষেত্রে নতুন ব্যবসায়িক ধারণার মধ্যে নতুন কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগের মাধ্যমে দুই দেশের প্রবৃদ্ধিতে গ্রহণযোগ্য ভূমিকা পালন করছে।

প্রতি দুই বছর অন্তর বিএমসিসিএইচকে নির্বাচনের মাধ্যমে তাদের সক্রিয় কার্যনির্বাহী পরিচালনা কমিটি গঠন করে থাকে।

৭ অক্টোবর কেরি হংকং হোটেলে বাংলাদেশ মেট্রোপলিটিন চেম্বার অব কমার্সের ২০২৪-২৬ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষিত হয়েছে।

কমিটিতে দ্বিতীয়বারের মতো দেওয়ান সাইফুল আলম মাসুদ সভাপতি এবং রাশেদুল আবেদীন জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি সাঈদ মহীউদ্দীন মহী ও মোহাম্মদ জাফর আলী। ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন কবীর মোহাম্মদ হুমায়ুন। নির্বাচিত ছয়জন সদস্য হলেন—মাসুদুর রহমান জুয়েল, জামশেদ হাফিজ, ইকরাম ইলাহী নাসের, নাহিদুল ইসলাম আজমল, জিয়াউর রহমান ও আবু জাফর চৌধুরী প্রমুখ।

নতুন এই কমিটি স্থানীয় ব্যবসার বাজার সম্প্রসারণ এবং বিপণনব্যবস্থার মাধ্যমে সরাসরি ভোক্তাদের স্বার্থে কাজ করার ও প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সমর্থন, সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দেশটির প্রধানমন্ত্রী

শেখ আহমদ প্রস্থান ও আগমন হল, কাস্টমস চেকপয়েন্ট এবং অন্য স্থাপনা পরিদর্শন করেন। তিনি বিমান চলাচলকে সহায়তা করার জন্য অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে পূর্ণ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

২১ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৩ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

৩ দিন আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৬ দিন আগে