বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে একটি জঙ্গল থেকে ওই শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ওই মরদেহ উদ্ধার করা হয়।
মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক আহমাদুল কবিরের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজিজি মাত আরিস বলেন, নিহত ব্যক্তিকে তার সহকর্মী বন্ধুদের সঙ্গে রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে ও জামাতে নামাজ পড়তে দেখা গেছে।
তিনি বলেন, এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করেন। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছি। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।