logo
প্রবাসের খবর

সৌদিতে নরমাল ডেলিভারিতে জন্ম ৭১ শতাংশ শিশুর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ ডিসেম্বর ২০২৪
Copied!
সৌদিতে নরমাল ডেলিভারিতে জন্ম ৭১ শতাংশ শিশুর
প্রতীকী ছবি

সৌদি আরবে চলতি বছর ৭১ শতাংশ শিশুর জন্ম নরমাল ডেলিভারিতে হয়েছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্সের (গাসতাত) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দপ্তরটির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, এ বছর সৌদিতে ২৮ শতাংশ শিশুর জন্ম সিজারিয়ান সেকশনের মাধ্যমে রয়েছে। দেশটিতে ৯৯ শতাংশ শিশুর জন্মই স্বাস্থ্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হয়েছে।

গাসতাত জানায়, সৌদির ৬৫ শতাংশ নারী শিশু জন্ম দেওয়ার প্রথম ঘন্টার মধ্যে তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ান।

২০২২ সালে চালানো আদমশুমারি তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট জনসংখ্যার ৪২ শতাংশই হলেন প্রবাসী। মোট জনসংখ্যা রয়েছে ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অপরদিকে নন-সৌদি বা প্রবাসী হলেন প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।

আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। দেশটিতে ১ কোটি ৯৭ লাখই পুরুষ। মানে দেশটির মোট জনসংখ্যার ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ।

আর নারী হলেন ১ কোটি ২৫ লাখ। অর্থাৎ দেশটিতে যত মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র ৩৮ দশমিক ৮ শতাংশ হলেন নারী।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

৮ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ দিন আগে