logo
প্রবাসের খবর

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

২০২৫ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতে জমাদিউল আউয়াল মাসের চাঁদ আগামী ৩ নভেম্বর ( রোববার) সন্ধ্যায় দেখা যেতে পারে। এটি হিজরি ক্যালেন্ডারের পঞ্চম মাস।

সংশ্লিষ্টরা বলছেন, রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ কবে হতে পারে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাস।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২০২৫ সালের রমজান মাস আগামী ১ মার্চ (শনিবার) শুরু হতে পারে। তবে বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ উঠলেই রমজান শুরুর তারিখ সুনির্দিষ্টভাবে বলা যাবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬