বিডিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি আমেরিকান নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম মাহিদুল ইসলাম সুজন
দুর্ঘটনায় সুজনের বাবা নুর মিয়াসহ আরও কয়েকজন আহত হয়েছেন। নুর মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিশিগানের হ্যামট্রামেক পুলিশ জানায়, একটি সাদা গাড়িতে থাকা যাত্রীদের সন্দেহ হলে পুলিশ গাড়িটি ধাওয়া করে। তখন মাহিদুল ইসলাম সুজন ও তাঁর বাবাকে বহনকারী গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে ছিল। এদিকে পুলিশের ধাওয়ায় সাদা গাড়ি দ্রুত পালানোর চেষ্টাকালে সুমনদের বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। এতে সুজনদের গাড়ি দুমড়ে-মুচড়ে যায় ও পাশে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান সুজন। এ ছাড়া, আহত হন সুজনের বাবাসহ বেশ কয়েকজন।
নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ডেট্রয়েট সিটির ডিএমসি হাসপাতালে রয়েছে। আজ শুক্রবার ফরেনসিক রিপোর্ট আসার পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রায় ৮ বছর আগে মিশিগানে আসেন সুজন। এরপর ৪ সেপ্টেম্বর বাবা নুর মিয়াকে ভিজিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন। সুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।