logo
প্রবাসের খবর

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৭ ডিসেম্বর ২০২৫
Copied!
আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) আবুধাবির একটি হোটেলের হল রুমে ফটিকছড়ি প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম আবুধাবি শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নেছারুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ গবী হোসেন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ সারোয়ার আলমগীর।

Prayer meeting in Abu Dhabi-2

বিশেষ অতিথি ছিলেন বিএনপির ইউএইর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা এস এম দিদারুল আলম, বিএনপির ইউএইর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল আলম, সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির দুবাই শাখার যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দীন, ফোরামের ইউএই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান আহমেদ হাসান চৌধুরী, আবুধাবি শাখার উপদেষ্টা মাহবুব আলম, সহসভাপতি ইসমাইল ও যুগ্ম সম্পাদক মাসুদ প্রমুখ।

অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সহসভাপতি আলহাজ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান, আলম, দিদার, খোরশেদ তালুকদার, আনোয়ার উদ্দিন আনসার, তৌহীদ ও রফিক প্রমুখ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলমগীর ফটিকছড়িকে শিক্ষিত, সমৃদ্ধ এবং সন্ত্রাসমুক্ত করতে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করার কথা বলেন।

আরও দেখুন

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

৪৮ বছর পর জাপানের ভিসা ফি ৫ গুণ বাড়ল

নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে।

৩ দিন আগে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

আমেরিকার মতো মেক্সিকোও জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে

মেক্সিকোর আইন অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শিশুর বাবা-মাও স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার সুযোগ পান। টিজুয়ানার বহু হাইতিয়ান পরিবার এই সুবিধা গ্রহণ করেছে।

৩ দিন আগে

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী খুন, তদন্তে নতুন মোড়

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি শাহরিয়ারকে তার অরোকলিনির বাসা থেকে ফুসলিয়ে কোফিনাউ–এর একটি নির্জন এলাকায় নিয়ে যান। একই সন্ধ্যায় তাকে গলা ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

৫ দিন আগে

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

১০ দিন আগে