বিডিজেন ডেস্ক

হামাস, হিজবুল্লাহ এবং ইরাকের মোবিলাইজেশন ফোর্সকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টারের (এমবিসি) লাইসেন্স বাতিল করেছে ইরাক।
টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলার পর চ্যানেলটির ইরাকে প্রদর্শনের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয় দেশটির সরকার।
রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।
হামলার সময় অফিসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে ৪০০ থেকে ৫০০ মানুষ হামলা চালায়।
এ সময় উত্তেজিত জনতা টেলিভিশন চ্যানেলের ইলেকট্রনিক যন্ত্রাংশ, কমপিউটার ভাঙচুর ও নষ্ট করে এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার পর অনেকটা নড়েচড়ে বসেছে ইরাক সরকার। বাগদাদে টেলিভিশনটির অফিসের আশপাশে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে।
অন্যদিকে, এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
সূত্র: নিউইয়র্ক পোস্ট

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।
নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।