logo
প্রবাসের খবর

রাস্তায় মারামারি করায় সৌদিতে ৬ প্রবাসী গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ অক্টোবর ২০২৪
Copied!
রাস্তায় মারামারি করায় সৌদিতে ৬ প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার: জানুন বিস্তারিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাস্তায় মারামারি করার অভিযোগ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার প্রবাসীরা সবাই পাকিস্তানের নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ছয়জন প্রবাসীর মারামারির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।এই ভিডিও ছড়িয়ে যাওয়ার পর পুলিশ ওই প্রবাসীদের গ্রেপ্তার করে।আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার প্রবাসীদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, যিনি এই মারামারির ভিডিও করেছেন তিনিও সাইবার অপরাধের আইন ভঙ্গ করেছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ আইন লঙ্ঘন ও সহিংসতার বিভিন্ন মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

এই মাসের শুরুর দিকে সৌদি পুলিশ জানায়, তারা সহিংসতার দুটি পৃথক ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে।এরমধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল।

গত জুলাইতে রিয়াদে ট্রাফিক আইন অমান্য করায় ১১ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ১০ জনই ছিল বাংলাদেশি।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬