logo
প্রবাসের খবর

কুয়েতে ডিগ্রি ছাড়াই প্রাইভেট সেক্টরে ষাটোর্ধ্ব প্রবাসীদের কাজের সুযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে ডিগ্রি ছাড়াই প্রাইভেট সেক্টরে ষাটোর্ধ্ব প্রবাসীদের কাজের সুযোগ

সরকারি প্রজেক্ট বা আকুদ হুকুমার ভিসার প্রবাসী শ্রমিকদের শর্ত মেনে আহালি প্রাইভেট সেক্টর ভিসা পরিবর্তনের সুযোগ করে দিয়েছে কুয়েত সরকার।

এবার দেশটির দেশটির উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ জানালেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকলেও কুয়েতের ষাটোর্ধ্ব প্রবাসীরা আহালি প্রাইভেট সেক্টর ভিসায় কাজ করতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আকুদ হুকুমা ভিসার নিয়ম অনুযায়ী, কোনো প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে শ্রমিকদের নিজ দেশে চলে যেতে হতো। কোম্পানির নতুন অন্য কোনো সরকারি প্রকল্পে কাজের চুক্তি হলে নির্দিষ্ট ফি দিয়ে শ্রমিকদের আকামা নবায়ন করতে হতো।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নিয়মে প্রবাসীরা নিজের দক্ষতা অনুযায়ী ভিসা পরিবর্তনের মাধ্যমে কাজে লাগাতে পারলে আগের চেয়ে আয় বাড়বে এবং বাড়বে অন্যান্য সুযোগ–সুবিধাও।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে