logo
প্রবাসের খবর

কুয়েতে বিল পরিশোধ না করলে বিচ্ছিন্ন হবে ফোন সংযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে বিল পরিশোধ না করলে বিচ্ছিন্ন হবে ফোন সংযোগ

বার্ষিক বিল পরিশোধ না করলে ল্যান্ডফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছে কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে বলা হয়, যারা বার্ষিক ফি পরিশোধ করেনি তাদের ল্যান্ডফোন সংযোগ নভেম্বর থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হচ্ছে। ব্যক্তিগত বা বাণিজ্যিক পর্যায়ের গ্রাহকেরা এ পরিকল্পনার আওতাধীন।

এরইমধ্যে এ সংক্রান্ত সতর্কবার্তা সাহেল অ্যাপ দিয়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কুয়েত সরকার। নিরবিচ্ছিন্ন ল্যান্ডফোন সংযোগ পেতে গ্রাহকদের বকেয়া বিল পরিশোধের আহ্বানও জানিয়েছে তারা।

কুয়েতের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, গ্রাহকেরা স্থানীয় অফিস, নেট ব্যাংকিং সার্ভিস ও সাহেল অ্যাপের মাধ্যমে তাদের বকেয়া পরিশোদ করতে পারবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৯ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৮ দিন আগে