logo
প্রবাসের খবর

সৌদি থেকে ফেরত পাঠানো হলো প্রায় ১২ হাজার প্রবাসীকে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫
Copied!
সৌদি থেকে ফেরত পাঠানো হলো প্রায় ১২ হাজার প্রবাসীকে

বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এ সময় ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। গত ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময়ে সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১১ হাজার ৯৫৫ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সাত দিনের অভিযানে ২১ হাজার ৪৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৩ হাজার ৫৬২ জনকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৮৫৩ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৭ শতাংশ ইয়েমেনি, ৫০ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবে বর্তমানে ৩৩ হাজার ৭ জন পুরুষ এবং দুই হাজার ৬৭২ জন নারীসহ মোট ৩০ হাজার ৩৩৫ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন।

এর আগে গত সপ্তাহেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২ ঘণ্টা আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

২ ঘণ্টা আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৩ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৪ দিন আগে