বিডিজেন ডেস্ক

সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশকিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, যারা একবারও হজ পালন করেননি, কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে, হজ যাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে।
পবিত্র হজে পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
আর হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীকে অবশ্যই সুস্থ থাকতে হবে। কোনো সংক্রামক বা দীর্ঘস্থায়ী রোগ থাকলে তাদের হজে আসার অনুমতি দেওয়া হবে না। সেইসঙ্গে হজযাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকার ডোজ সম্পন্ন করতে হবে। যোগ্য আবেদনকারীকে অগ্রিম বুকিং করতে হবে এবং সমস্ত নির্দেশনা মেনে চলতে হবে।
হজ ইসলামের অন্যতম একটি রুকন। আর্থিক ও শারীরিক দিক থেকে সামর্থবান ব্যক্তির ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ।

ইরানে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশটি যে ব্যতিক্রমী পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তার প্রতিক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে বলেছে, শিক্ষার্থী ভিসায় আসা শিক্ষার্থীদের আশ্রয় প্রার্থনার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় প্রথমবারের মতো জরুরিভিত্তিতে ৪ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করতে হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জাবের হাসপাতালে আহতদের পরিদর্শনকালে কুয়েত টেলিভিশনের সাথে কথা বলার সময় তিনি ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়া রোধ করার জন্য সমস্ত নাগরিক ও বাসিন্দাদের ঘটনার ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।