বিডিজেন ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশি এলাকায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। হেলিকপ্টারটিতে মোট ৭ জন আরোহী ছিলেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরকাশির গঙ্গনানি এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাচ্ছিল।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গঙ্গোত্রী জাতীয় সড়কের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত কর্মীরা।
এনডিটিভি জানিয়েছে, যে ৬ জন নিহত হয়েছেন তাদের ৫ জনই নারী পর্যটক। তাদের মধ্যে ৩ জন মুম্বাইয়ের, একজন উত্তর প্রদেশের ও অন্যজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। হেলিকপ্টারটির গুজরাটি পাইলট রবিন সিংও (৬০) নিহত হয়েছেন।
হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সকালে দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড থেকে হরশিল যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে এটি।
এ ঘটনার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।
আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।
গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।
শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।