logo
প্রবাসের খবর

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় সভা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে মতবিনিময় সভা
মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি রাশিয়ায় অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে দুবাইয়ে যাত্রাবিরতি করেন। এ সময় এই মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র সচিবের সফরসঙ্গী পরিচালক মো. মাহবুর রহমান, সংযুক্ত আমিরাতে বাংলাদেশ দূতাবাসের চার্জ-দ্য-অ্যাফেয়ার্স মো. মিজানুর রহমান, প্রথম সচিব (কনস্যুলার) মো. মাজহারুল ইসলামসহ দুবাই কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে মো. জসীম উদ্দিন বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যেমন শ্রমিক হিসেবে কাজ করছেন। আবার ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরাও রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কাজেই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সংশ্লিষ্ট ব্যক্তিদের এখানকার সরকার ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করার ব্যাপারে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। সেইসঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজে বিভিন্ন কনস্যুলার সেবা পেতে পারে সেজন্য বাস্তবমূখী পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬