বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক রাস্তায় পড়ে ছিল ১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা)। দিরহামের নোটগুলো পড়ে থাকতে দেখে তুলে নেন স্বদেশ কুমার নামের এক ভারতীয় প্রবাসী। তবে কুড়িয়ে পাওয়া এই অর্থ তিনি নিজের কাছে রেখে না দিয়ে জমা দিয়েছেন পুলিশের কাছে।
স্বদেশ কুমার দুবাইয়ের আল বারসা এলাকায় অর্থগুলো পান। এগুলো ফেরত দেওয়ায় তাঁকে পুরস্কৃত করেছে পুলিশ। এ ছাড়া, এই কাজের জন্য তাঁকে দেওয়া হয়েছে সততা ও দায়িত্বশীলতার সার্টিফিকেট।
বারসা পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আল সুওয়াইদি বলেছেন, সাধারণ মানুষের এ ধরনের সততা তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হচ্ছে।
স্বদেশ কুমার জানিয়েছেন, প্রকৃত মালিক যেন অর্থগুলো পান সেজন্যই তিনি এগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন। আর এ বিষয়টি তাঁর দায়িত্ব।
এর আগে এক মিসরীয় ট্যাক্সিচালক ১০ লাখ দিরহাম সমমূল্যের জিনিস ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এক ব্যক্তি তাঁর ট্যাক্সিতে জিনিসগুলো ফেলে চলে গিয়েছিলেন। পরে চালক জিনিসগুলো পুলিশের কাছে নিয়ে যান।
সূত্র: খালিজ টাইমস

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।