logo
প্রবাসের খবর

গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ অক্টোবর ২০২৪
Copied!
গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে
ইসরায়েলের বোমা হামলায় গাজায় ক্ষতিগ্রস্থ স্থাপনা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। আর আহত হয়েছেন সাড়ে ৯৭ হাজারের বেশি।

বুধবার (৯ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩০ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় ৪২ হাজার ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯৭ হাজার ৭২০ জন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করে হামাসের যোদ্ধারা। গাজায় বন্দী করে নিয়ে আসে প্রায় ২৪০ জনকে।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই ভূখন্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহত হয়েছেন অন্তত ৪১ হাজার ৬১৫ জন। জনসংখ্যার হিসাবে গাজার প্রতি ৫৫ জনের একজনকে হত্যা করেছে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যা ১৬ হাজার ৭৫৬। গত দুই দশকের মধ্যে কোনো সংঘাতে এক বছরে শিশু নিহতের এ সংখ্যা সর্বোচ্চ। ১৭ হাজারের বেশি শিশু মা-বাবার একজনকে বা উভয়জনকে হারিয়েছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়া ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে হিজবুল্লাহ। তারা ইসরায়েলি বাহিনীর অগ্রসর হওয়ার দুটি চেষ্টা প্রতিহত করার দাবি করেছে। এ ছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরাইয়া শোমনা শহরে হিজবুল্লাহর রকেট হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছেন। নিহতদের একজন নারী।

সূত্র: আল জাজিরা

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৩ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১০ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৩ দিন আগে