logo
প্রবাসের খবর

পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ মে ২০২৫
Copied!
পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত
ওয়াঘা-আটারি সীমান্ত। ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তেজনার মধ্যে পাকিস্তান থেকে সব ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। আজ শনিবার (৩ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে নেওয়া হয়েছে।

খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব পণ্য—চিকিৎসা সামগ্রী, ফলমূল বা তেলবীজ—যতই অনুমোদিত হোক না কেন, এখন থেকে আমদানি নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞার আগেই ওয়াঘা-আটারি সীমান্ত বাণিজ্য পথ বন্ধ করা হয়েছিল।

পহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে বলে ভারত দাবি করেছে। ভারত এরই মধ্যে সিন্ধু পানিচুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করেছে এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬