logo
প্রবাসের খবর

কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্বোধন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের উদ্বোধন

কাতারের রাজধানী দোহার অদূরে মদিনা মোররায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুর’-এর যাত্রা শুরু হয়েছে।

সম্প্রতি ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির যাত্রা উদ্বোধন করা হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমকে সঙ্গে প্রতিষ্ঠানটির যাত্রা উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথি সিআইপি জালাল আহমদ, চাঁদপুর সমিতির সভাপতি মো. মানিক রহমান, বাংলাদেশ স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জুলফিকার আজাদ ও শিক্ষক মো. তাফসির উদ্দিন।

দোয়া পরিচালনা করেন কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মুফতি ফরিদ আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা মো. আশরাফুল আলম বলেন, প্রবাসে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রত্যয়ে ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুর যাত্রা শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশিদের সুলভ মূল্যে টিকিট এবং হজ ও ওমরাহ পালনসহ ভ্রমণবিষয়ক সকল সেবা দেওয়ার চেষ্টা করবে। তিনি কাতারপ্রবাসী বাংলাদেশিদের ট্রাভেল চ্যানেল অ্যান্ড ট্যুর পরিদর্শন করার আহ্বান জানান।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬