logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় একদিনে ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৬ অক্টোবর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় একদিনে ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় একদিনে ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযানে ৬০২ জন (নারী–পুরুষ) অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২১৪ জন বাংলাদেশি।

শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় তাদের আটক করা হয়।

স্থানীয় কসমো, সিনার হারিয়ান ও দ্য স্টার অনলাইনে এ খবর প্রকাশ হয়েছে।

অভিযানে ১ হাজার ৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় বৈধ কাগজপত্রহীন ১৯ থেকে ৫৫ বছর বয়সী অন্তত ৬০২ (নারী-পুরুষ) অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

দ্য স্টার অনলাইনকে সেলাঙ্গর রাজ্যের মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি বলেছেন, গ্রেপ্তার ৬০২ জনের মধ্যে ২১৪ জন বাংলাদেশি। গ্রেপ্তার বাংলাদেশিদের মধ্যে ১ জন নারী।

বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও আলজেরিয়ার নাগরিক।

অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন প্রবিধান ১৯৬৩, ব্যক্তি পাচারবিরোধী ও অভিবাসী চোরাচালান আইন ২০০৭–এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী দাতু সেরী আরও বলেন, এই এলাকায় বিদেশিদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকে অপারেশনাল প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল। ১ হাজার ৯১ জন বিদেশির মধ্যে ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী।
তারা পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র রেখে পালানোর জন্য বিভিন্ন কারণ দেখায়। কেউ কেউ বলে যে তারা প্রতারিত হয়েছে।

যেসব স্থানে বিদেশিরা অবৈধভাবে অবস্থান করছেন সেখানে অভিযান চলবে বলেও হুঁশিয়ার দেন তিনি।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৩ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৫ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৭ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

৯ দিন আগে