বিডিজেন ডেস্ক

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় আহত শানু মিয়া (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টায় বাহরাইনের সালমানিয়া হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ৫ দিন আগে বাহরাইনের আলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শানু মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত শানু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়া বন্দেরবাড়ির মৃত মো. ওয়াদ আলী মিয়ার ছেলে।
শানু মিয়ার ছোট ভাই রোবেল মিয়া জানান, ১৪ বছর আগে তাঁর বড় ভাই শানু মিয়া জীবিকার টানে বাহরাইনে পাড়ি জমান। তিনি চারবার ছুটিতে দেশে এসেছেন।
শানু মিয়া বিবাহিত। তাঁর স্ত্রী কোহিনূর বেগম। তাঁরা রোকসানা, হাফসানা ও ফাতেমা নামে তিন মেয়ের জনক।
সর্বশেষ ৩ মাসের ছুটি কাটিয়ে কিছু দিন আগে আবার বাহরাইনে গিয়েছিলেন শানু মিয়া।
বাহরাইনে কর্মরত এক আত্বীয়ের মাধ্যমে পরিবারের কাছে সড়ক দুর্ঘটনায় শানু মিয়ার মারা যাওয়ার খবর পৌঁছে। এ খবরে পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া।
শানু মিয়ার স্ত্রী কোহিনূর বেগম তাঁর স্বামীর এবং তিন মেয়ে তাদের বাবার লাশ দেশে এনে এক নজর দেখার আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন শানু মিয়ার পরিবার।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।