logo
প্রবাসের খবর

কুয়েত প্রবাসী ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ৩ বছর বাড়ল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েত প্রবাসী ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ৩ বছর বাড়ল
কুয়েতের একটি ব্যস্ত সড়ক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রবাসী ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ তিন বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের জেনারেল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতের প্রতিবেদনে বলা হয়, এর আগে কুয়েতে প্রবাসী ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য দেওয়া হতো। এখন থেকে লাইসেন্স তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন প্রবাসীরা।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েত মোবাইল আইডি অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন। তাদের জন্য আর কোনো প্রিন্ট কপি লাগবে না।

কুয়েত সরকার আরও জানায়, দেশটিতে নতুন যানবাহন এবং মোটরসাইকেলের প্রথম প্রযুক্তিগত পরিদর্শন ক্রয়ের তারিখের তিন বছর পরে করাতে হবে। প্রথম পরিদর্শনের তিন বছর পরে হবে দ্বিতীয় পরিদর্শন। এর দুই বছর পর হবে তৃতীয় পরিদর্শন।

উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৮ লাখ। এর মধ্যে কেবল বিদেশিই আছেন অন্তত ৩৩ লাখ। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কারণে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু হয়ে পড়েছেন।

কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। তবে তাদের মধ্যে কতজন অবৈধ, তা জানা যায়নি।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬