logo
প্রবাসের খবর

হাজার হাজার কুয়েতির ব্যাংক হিসাব স্থগিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
হাজার হাজার কুয়েতির ব্যাংক হিসাব স্থগিত
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে বায়োমেট্রিক নিবন্ধন না করায় কুয়েতের হাজার হাজার নাগরিকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুয়েতিদের জন্য বায়োমেট্রিক নিবন্ধনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারিত করে দিয়েছিল কুয়েত সরকার। এ সময়ে যারা নিবন্ধন সম্পন্ন করেননি তারা ব্যাংকে লেনদেন করতে পারছেন না।

স্থানীয় সংবাদমাধ্যম আলা কাবাসের প্রতিবেদনে বলা হয়, যারা বায়োমেট্রিক নিবন্ধন করেননি তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করতে কুয়েতের ব্যাংকিং অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে সরকার।

সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ৪৭ হাজার কুয়েতি নির্ধারিত সময়ে বায়োমেট্রিক নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে।

এর আগে কুয়েত সরকার সতর্ক করে জানিয়েছিল, বায়োমেট্রিক নিবন্ধন না করলে ব্যাংকিং লেনদেন করা যাবে না। তবে যারা এখনও বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেননি তাদের বিদেশ যাওয়ায় কোন বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে সূত্র।

কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এবং বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করে দেয় কুয়েত সরকার।

আরও দেখুন

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

১ ঘণ্টা আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

৮ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১১ দিন আগে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপদ আশ্রয় হিসেবে আমিরাতের ভাবমূর্তি চ্যালেঞ্জের মুখে

বিপুল নগদ অর্থের মজুত থাকায় যুদ্ধজনিত অর্থনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত বড় ধরনের চাকরি হারানো বা বিদেশি ব্যবসার ব্যাপক প্রস্থান দেখা যায়নি। তবে অচলাবস্থা যত দীর্ঘ এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য যত ব্যাহত হবে, আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ইউএইর ভাবমূর্তি তত বেশি ঝুঁকির মুখে পড়বে।

১৫ দিন আগে