logo
প্রবাসের খবর

সৌদি আরবের পূর্বাঞ্চলে বাংলাদেশিদের অংশগ্রহণে দেশটির ৯৪তম জাতীয় দিবস উদযাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সৌদি আরবের পূর্বাঞ্চলে বাংলাদেশিদের অংশগ্রহণে দেশটির ৯৪তম জাতীয় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

সৌদি আরবে প্রতি বছরের মতো এ বছরও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে দেশটির জাতীয় দিবস। এ বছর ছিল দেশটির ৯৪তম জাতীয় দিবস।

২৩ সেপ্টেম্বর (সোমবার) সৌদি আরবের পূর্বাঞ্চলের আল খোবার সমূদ্রতট এলাকায় দিবসটি উদযাপনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের।

পুর্বাঞ্চল প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন বানদর বিন আব্দুল আজিজের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠান আয়োজন করে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (সাবেক লেবার মিনিস্ট্রি)।

এতে বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখার শিক্ষার্থীরা অংশ নেন। এই আয়োজনে অংশগ্রহণকারী বাংলাদেশির সংখ্যা ছিল প্রায় তিন হাজার।

উল্লেখ্য, ১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক যুদ্ধের মাধ্যমে রিয়াদ দখল করেন।

দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশ সৌদি আরবের সঙ্গে একত্রিকরণের ঘোষণা দেওয়া হয়।

পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে পালন করা হয। বিজ্ঞপ্তি

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৯ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৬ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৮ দিন আগে