logo
প্রবাসের খবর

ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস
রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়

পাসপোর্টসংক্রান্ত জটিলতা নিরসনসহ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। স্থানীয় সময় দুপুরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নাজমুল ইসলাম বলেন, দূতাবাস প্রবাসীদের কল্যাণে কাজ করতে চায়। তাই সেবাসংক্রান্ত বিষয়ে প্রবাসীদের যে অভিযোগ আছে তা অতি দ্রুততার সঙ্গে সমাধান করা হবে।

মতবিনিময়ে সাংবাদিকেরা রাষ্ট্রদূতকে জানান, দূতাবাসের পাসপোর্ট উইংয়ের গাড়িচালক নিজাম উদ্দিনকে চাকরিচ্যুত করার ঘটনায় ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি সম্প্রতি দূতাবাসের সিন্ডিকেট বাণিজ্য নিয়ে অভিযোগ তুলেছিলেন।

এ বিষয়ে দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি থোইং এ বলেন, দূতাবাসে কোনো প্রকারের সিন্ডিকেট তৈরির সুযোগ নেই। নিজাম উদ্দিনকে যথাযথ প্রক্রিয়া মেনেই অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগেও তাঁকে দুর্নীতি ও অনৈতিক লেনদেনের জন্য লঘু শাস্তি দেওয়া হয়েছিল। ২০১৫ সাল থেকে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। আবারও তিনি দুর্নীতিতে লিপ্ত হয়েছিলেন। ফলে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় শ্রম কাউন্সেলর রাফিউল ইসলামসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬