logo
প্রবাসের খবর

কুয়েতে শিগগিরই চালু হচ্ছে ‘সাহেল’ অ্যাপের ইংরেজি সংস্করণ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে শিগগিরই চালু হচ্ছে ‘সাহেল’ অ্যাপের ইংরেজি সংস্করণ
সাহেল অ্যাপ। ছবি: সংগৃহীত

কুয়েতে শিগগিরই চালু হতে যাচ্ছে সরকারি পরিষেবা প্রদানকারী ‘সাহেল’ অ্যাপের ইংরেজি সংস্করণ। অবশ্য কবে নাগাদ এই সংস্করণ চালু হবে তা এখনো জানায়নি সংশ্লিষ্টরা।

কুয়েতের সব নাগরিক ও অভিবাসীরা সরকারি সব পরিষেবা ‘সাহেল’ অ্যাপের মাধ্যমে নিতে পারেন। অ্যাপটি একটি ইউনিফাইড গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন। এটি মোবাইলে ইনস্টল করে দ্রুত ও কার্যকরভাবে সরকারি সব ধরনের সেবা গ্রহণ করা যায়।

তবে ইলেকট্রনিক এ প্ল্যাটফর্মটি শুধুমাত্র আরবি ভাষার হওয়ায় প্রবাসীদের জন্য এর ব্যবহার সহজ ছিল না। মূলত অ্যাপটিতে অভিবাসীদের অ্যাক্সেস সহজ করার জন্য এর ইংরেজি সংস্করণ চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

অ্যাপটির ইংরেজি সংস্করণ চালু হলে দেশটির নাগরিক ছাড়াও অভিবাসীরা বিস্তৃত পরিসরে এটি করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬