logo
প্রবাসের খবর

ওমানে হতে পারে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যার শঙ্কা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
ওমানে হতে পারে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যার শঙ্কা
প্রতীকী ছবি: সংগৃহীত

ওমানে আগামীকাল রোববার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আল হাজর পর্বতমালা এবং আশপাশের অঞ্চল জুড়ে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতে ওই সব অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

ওমান সরকার বাসিন্দাদের সর্বশেষ আবহাওয়ার তথ্য জেনে চলাচল করার জন্য আহ্বান জানিয়েছে।

আবহাওয়ার সবশেষ তথ্য পেতে জনসাধারণকে সরকারি বুলেটিন অনুসরণ করার পরামর্শ দিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬