logo
প্রবাসের খবর

ভিসা ছাড়াই আমেরিকায় যেতে পারবেন কাতারিরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২৪
Copied!
ভিসা ছাড়াই আমেরিকায় যেতে পারবেন কাতারিরা

কাতারের নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আমেরিকান নাগরিকেরাও সুযোগ পাচ্ছেন দীর্ঘ সময়ের জন্য আমেরিকায় থাকার।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিপার্টমেন্ট অব স্টেটের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, কাতারিদের জন্য নতুন নিয়মটি ডিসেম্বরের আগে থেকেই কার্যকর হবে। এই নিয়ম অনুযায়ী, কাতারের যেকোনো নাগরিক পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। সে হিসেবে কাতারই হলো প্রথম উপসাগরীয় দেশ, যাদেরকে ভিসা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভিসামুক্ত ভ্রমণের জন্য ওয়াশিংটন দেশটিকে সন্ত্রাস দমন, আইন প্রয়োগ, অভিবাসন প্রয়োগ, নথির নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয়গুলোর প্রয়োজনীয়তা পূরণ করার তাগিদ দিয়েছে।

কাতারবাসীরা যেভাবে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাবেন, একইভাবে কাতারও মার্কিনিদেরকে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাড়িয়েছে। বর্তমানে মার্কিন নাগরিকেরা কাতারে ভিসামুক্ত ভ্রমণে গিয়ে ৩০ দিন পর্যন্ত থাকতে পারেন। তবে নতুন নিয়মের আওতায় ১ অক্টোবর থেকে মার্কিন নাগরিকরা কাতারে ভিসামুক্ত ভ্রমণে ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন।

আরও দেখুন

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন বিভিন্ন দেশের ২ লাখ শ্রমিক

অভিবাসন মহাপরিচালক বলেন, গত বছরের ১৯ মে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশি নিজ দেশে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। মোট সংখ্যার মধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জন বিদেশিকে সফলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

১ দিন আগে

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

নির্দিষ্ট পেশার শ্রমিকদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে শুরু করে দুই মাসের জন্য কর্মীদের নিজ নিজ খাতের বাইরে স্থানান্তর করা যাবে। তবে, মূল নিয়োগকর্তাদের অনুমতি ছাড়া এই স্থানান্তর করা যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলো ‘আশাল’ করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

১ দিন আগে

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

স্পেনে নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন

নতুন কর্মসূচিতে বলা হয়েছে, নথিহীন অভিবাসীদের মধ্যে যারা সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবেন, তারা এক বছরের জন্য স্পেনে বসবাস আর কাজের অনুমতির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

৪ দিন আগে

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

কুয়ালালামপুরে ট্রাভেল পাস নিতে গিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অসুস্থ প্রবাসীর মৃত্যু

সোমবার আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা এলাকায় অসুস্থ ওই প্রবাসী মারা যান।

৫ দিন আগে