logo
প্রবাসের খবর

যে কারণে ফোন নিষিদ্ধ করল দুবাইয়ের এই ক্যাফে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৪
Copied!
যে কারণে ফোন নিষিদ্ধ করল দুবাইয়ের এই ক্যাফে
জুমেইরা এলাকায় অবস্থিত ক্যাফে সেভা। ছবি: এক্স থেকে নেওয়া

স্ক্রিন থেকে লোকজনকে দূরে রাখতে অভিনব আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জুমেইরা এলাকায় অবস্থিত ক্যাফে সেভা। রোববার (২২ সেপ্টেম্বর) ক্যাফেটিতে প্রথমবারের মতো আয়োজিত হয় স্ক্রিন ফ্রি পার্টি। এখানে অংশ নেওয়া লোকজনকে তাদের ফোন জমা দিয়ে প্রবেশ করতে হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অতিথিদের স্ক্রিন থেকে দূরে রেখে বাস্তব জীবনের সঙ্গে পুনরায় সংযোগ ঘটানোর সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

নেদারল্যান্ডসভিত্তিক অফলাইন ক্লাব থেকেই মূলত এমন পার্টি করার ধারণাটি এসেছে। এই অফলাইন ক্লাবের সঙ্গে মিলে দুবাইয়ে স্ক্রিন ফ্রি পার্টির উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সেবা ক্যাফে।

আয়োজকরা জানান, তাদের পার্টিতে আসা অতিথিদের ফোন জমা দিতে হয়েছে। পার্টি শেষে তারা নিজেদের ফোন ফেরত পেয়েছে। এই পার্টিতে আসা অতিথিরা বই পড়ে, ছবি এঁকে এবং নিজেদের সঙ্গে থা বলে তাদের সময় উপভোগ করেছেন।

প্রায় ৭০ জন অতিথি এই স্ক্রিন ফ্রি পার্টিতে অংশ নেন। এই আয়োজনে অংশ নিতে এসেছিলেন বিপণন কর্মী সিলভিয়া ফারিনা। তিনি বলেন, ‘আমরা সবসময় একে অপরের সাথে ভার্চুয়ালি সংযুক্ত থাকি কিন্তু বাস্তবে নয়। এটি একটি বিশেষ আয়োজন যেখানে লোকেরা সম্পূর্ণ নিজেদের উপস্থিত থাকাকে উপভোগ করতে পেরেছে। কোনো ফোন নেই। একটি শান্তিপূর্ণ পরিবেশ।’

সেবা ক্যাফের ম্যানেজার মেরি ক্লোবাস বলেন, ‘মানুষ তাদের গ্যাজেটে হারিয়ে গেছে বলে মনে হচ্ছে। তারা ফোন ছাড়া থাকতে পারে না। দুবাইয়ের সত্যিই এমন আরও আয়োজন ভীষণ দরকার।’

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬