logo
প্রবাসের খবর

শারজাহে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
শারজাহে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ
ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশ–আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজের সূচি প্রকাশ করেছে ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজক আফগানিস্তান হলেও সিরিজটির খেলা হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজাহে।

জানা গেছে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার পথে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি খেলবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এ বছরের নভেম্বরে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডেটি খেলা হবে ৬ নভেম্বর। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ৯ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১১ নভেম্বর।

এই সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। তখন আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই খেলার কথা ছিল বাংলাদেশের। তিন ওয়ানডের সঙ্গে ছিল তিন টি–টোয়েন্টি ও দুটি টেস্টও। তবে দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয় ওয়ানডে সিরিজটি। সে সময় জানানো হয়েছিল, সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করা হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ ২২ নভেম্বর শুরু হবে টেস্ট দিয়ে। প্রথম টেস্ট অ্যান্টিগায় এবং ৩০ নভেম্বর দ্বিতীয় টেস্ট জ্যামাইকায় শুরু হবে।

এরপর সেন্ট কিটসে দুই দল ৮, ১০ ও ১২ ডিসেম্বর খেলবে ওয়ানডে সিরিজ। দুই দিন বিরতি দিয়ে সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

৭ দিন আগে

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

১৪ দিন আগে

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১৬ দিন আগে