বিডিজেন ডেস্ক

ভারতীয় পর্যটকদের জন্য শান্দার ( দর্শনীয়) সৌদি নামে নতুন একটি ক্যাম্পেইন চালু করেছে সৌদি আরব। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইতে এই ক্যাম্পেইনটি শুরু হয়।
এতে সৌদির বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর বিষয়ে প্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় পর্যটক টানা ২০৩০ সৌদি ভিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দশকের শেষে ১৫ কোটি দর্শনার্থীকে আকৃষ্ট করতে চায় সৌদি যার মধ্যে শুধু ভারত থেকেই তারা নিতে চায় ৭৫ লাখ দর্শনার্থী।
ভারতের ভ্রমণকারীদের জন্য খাবারের বিষয়টি মাথায় রেখে সৌদির নতুন ক্যাম্পেইনে নিরামিষ খাবার পাওয়া যায় এমন ভারতীয় রেস্টুরেন্টগুলো নিয়েও প্রচার চালানো হচ্ছে।
সৌদি পর্যটন কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিকের ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট আনন্দ মেনন বলেন, ভ্রমণে খাদ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে ভারতীয় পর্যটকরা সৌদি আরবে বাড়ির মতোই অনুভব করছেন।
এছাড়াও ক্যাম্পেইনে সৌদির দিরিয়া, লোহিত সাগর, জেদ্দা, আলউলা এবং রিয়াদের দর্শনীয় স্থানেরও প্রচার চালানো হচ্ছে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন রকম আকর্ষণীয় অফারও রাখা হয়েছে এই ক্যাম্পেইনে।
শানদার সৌদি ক্যাম্পেইনের লক্ষ্য হলো ভারতীয়দের জন্য সৌদি ভ্রমণ সহজতর করা। মুম্বাইতে ৮ দিনের এই ক্যাম্পেইনে চলাকালে সৌদি তাশির সেন্টারের মাধ্যমে আবেদন করলে ৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটকরা তাদের ভিসা পেয়ে যাবেন। বর্তমানে ভারতে সৌদির ১১টি তাশির সেন্টার রয়েছে।

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।
দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।