logo
দরদাম

বাংলাদেশে সোনার দামে নতুন রেকর্ড

প্রতিবেদক, বিডিজেন২১ এপ্রিল ২০২৫
Copied!
বাংলাদেশে সোনার দামে নতুন রেকর্ড

বাংলাদেশের বাজারে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরি ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে ৪ হাজার ৮৩৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকায়। 

আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম প্রতিভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম প্রতিভরি ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম প্রতিভরি ২ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও দেখুন

১০ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১০ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩১ পয়সা। সর্বনিম্ন ও গড় একই—১২২ টাকা ৩০ পয়সা।

৪ দিন আগে

৯ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

৯ ফেব্রুয়ারি সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজও বাজারে আমেরিকান ডলারের দাম অপরিবর্তিত আছে। এ ছাড়া, অন্য প্রধান মুদ্রাগুলোর দামও অপরিবর্তিত আছে। ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার গতকাল যে দামে কেনাবেচা হয়েছে, আজও সেই দামে কেনাবেচা চলছে।

৫ দিন আগে

৮ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

৮ ফেব্রুয়ারি রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ বাজারে আমেরিকান ডলারের দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দামও একই—১২২ টাকা ৩০ পয়সা।

৬ দিন আগে

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দামও একই—১২২ টাকা ৩০ পয়সা।

৯ দিন আগে