logo
দরদাম

আমিরাতে মার্চের পেট্রল–ডিজেলের দাম ঘোষণা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ মার্চ ২০২৫
Copied!
আমিরাতে মার্চের পেট্রল–ডিজেলের দাম ঘোষণা

চলতি মার্চ মাসের জন্য পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গতকাল শুক্রবার এই দাম ঘোষণা করে দেশটির জ্বালানির মূল্য সংক্রান্ত কমিটি।

এতে বলা হয়, সুপার ৯৮ পেট্রলের দাম হবে প্রতি লিটার ২.৭৩ দিরহাম। গত মাসে এই দাম ছিল ২.৭৪ দিরহাম। আর স্পেশাল ৯৫ পেট্রলের দাম হবে লিটারপ্রতি ২.৬১ দিরহাম। গত মাসে এই দাম ছিল ২.৬৩ দিরহাম।

এ ছাড়া ই-প্লাস ক্যাটাগরির পেট্রলের দাম এ মাসে থাকবে লিটারপ্রতি ২.৫৪ দিরহাম। গত মাসে এই দাম ছিল ২.৫৫ দিরহাম।

ডিজেলের দাম এ মাসে নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ২.৭৭ দিরহাম। গত মাসে এই দাম ছিল ২.৮২ দিরহাম। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আরও দেখুন

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

৭ দিন আগে

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

১৩ দিন আগে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

১৩ দিন আগে

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

১৮ দিন আগে