logo
দরদাম

এক সপ্তাহে শেয়ার বাজারে মূলধন কমল ৭ হাজার কোটি টাকা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
এক সপ্তাহে শেয়ার বাজারে মূলধন কমল ৭ হাজার কোটি টাকা
এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।

গত সপ্তাহে দেশের দুই শেয়ার বাজারেই সূচক কমেছে। এই সপ্তাহে শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জেই (ডিএসই) বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক কমেছে ৭৫ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। দর কমেছে ৭৮ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। আর বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি। অন্যদিকে, চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে ১৮২ পয়েন্ট।

গত সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে চার দিন ডিএসইতে সূচক কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় ৩ হাজার ৯৯৪ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮২৪ কোটি টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা। বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৭৬টির, কমেছে ৩১১টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এরপরে রয়েছে এমজিএল, লিন্ডে বাংলাদেশ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম লিন্ডে বাংলাদেশ, দ্বিতীয় লিব্রা ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে খান বাদ্রার্স পিপি ওভেন, ন্যাশনাল টি কোম্পানি, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৮২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৫২০ পয়েন্টে। সপ্তাহজুরে লেনদেন হয় ৭১ কোটি ৮১ লাখ টাকা।

আরও দেখুন

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

২৫ মার্চ ২০২৬

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

১৯ মার্চ ২০২৬

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

১৯ মার্চ ২০২৬

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

১৪ মার্চ ২০২৬