logo
দরদাম

সোনায় বিনিয়োগের জন্য সেপ্টেম্বর ভালো নাকি মন্দ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সোনায় বিনিয়োগের জন্য সেপ্টেম্বর ভালো নাকি মন্দ
দেশের বাজারে সোনার দামে নতু রেকর্ড হয়েছে।

সাধারণত সেপ্টেম্বর মাসকে ধরা হয় স্বর্ণ কেনার জন্য সবচেয়ে ভালো মাস হিসেবে। বিশেষত যুক্তরাষ্ট্রে এই মাসে সোনার দাম তুলনামূলক কম থাকে। ফলে ব্যবসায়ীদের মধ্যে এই সময়ে সোনায় বিনিয়োগের প্রবণতা বেশি দেখা যায়।

পণ্যবাজারভিত্তিক ওয়েবসাইট মার্কেটওয়াচের তথ্যমতে, সাধারণত প্রতি বছর আগস্টের শেষ থেকে পুরো সেপ্টেম্বরজুড়েই আমদানিকারকেরা সোনা কেনে। এর একাধিক কারণ রয়েছে।

গত ২০ বছরের তথ্য তুলে ধরে ওয়েবসাইটটি জানায়, বিশ্বের সবচেয়ে বড় সোনা আদানিকারক ভারত। এর পরের স্থানটিই চীনের দখলে। এই দুই দেশই মুখ্যত সোনার বাজার নিয়ন্ত্রণ করে।

ভারতে আশ্বিন মাস থেকে উৎসব ও বিয়ের মৌসুম শুরু হয়। চলে পুরো শীত। এই উৎসবের সময়টাতে প্রিয়জনকে সোনার গয়না উপহার দেওয়াটা রেওয়াজ। আবার চীনের নববর্ষ উদযাপিত হয় জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে। এ্টি পুরনো সময়টা দেশটিতে সোনার চাহিদা থাকে উচ্চ। এমনকি এই সময়ে সোনা আমদানিতে দেশটি ভারতকেও ছাড়িয়ে যায়।

এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা সোনা কিনতে শুরু করেন আগস্ট ও সেপ্টেম্বরের সময় থেকেই। কারণ, এতে করে তাঁরা উচ্চ চাহিদার সময়টাতে উচ্চ দামে সোনা বেচতে পারবেন।

ফলে কেউ সোনা কিনে ব্যবসা করতে চাইলে এই সময়টাকেই লক্ষ্যবস্তু করতে পারেন। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য হলে অক্টোবর-জানুয়ারি মৌসুম এড়ানোই ভালো। কারণ, ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো মানে, দাম বাড়তির দিকে। তাই নিজের ব্যবহারের জন্য কিনতে চাইলে এই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো। কারণ, ভারত ও চীনের উৎসবের মৌসুমে সোনার যে চাহিদা দাঁড়ায়, তার প্রভাব গোটা বিশ্বেই পড়ে।

আরও দেখুন

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

ঈদের পর আজ বুধবার কমেছে সোনার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।

২৫ মার্চ ২০২৬

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

সোনার দাম ৬ ঘণ্টার ব্যবধানে ২ দফায় কমেছে ভরিতে ১৫ হাজার টাকা

নতুন দর অনুযায়ী, আজ বেলা ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

১৯ মার্চ ২০২৬

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

ঈদের আগে সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমেছে

নতুন দর অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা।

১৯ মার্চ ২০২৬

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৬৮৩ টাকা

আজ শনিবার (১৪ মার্চ) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা দাম কমেছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

১৪ মার্চ ২০২৬