logo
প্রবাসে চাকরি

২০৩০ সালের মধ্যে যে ১০ চাকরির চাহিদা বাড়বে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ জানুয়ারি ২০২৫
Copied!
২০৩০ সালের মধ্যে যে ১০ চাকরির চাহিদা বাড়বে

বর্তমানে চাকরির বাজার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) বলছে, আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড় পরিবর্তন দেখা যাবে। আজ যেসব চাকরির ছড়াছড়ি, সেগুলো আগামীকাল নাও থাকতে পারে। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫’-এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ১৭ কোটি নতুন চাকরি তৈরি হবে, কিন্তু ৯ কোটি ২০ লাখ মানুষ তাদের চাকরি হারাতে পারে। যার ফলে মোট ৭ কোটি ২০ লাখ নতুন চাকরি তৈরি হবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে আগামী পাঁচ বছরে কোন সেক্টরে চাকরির চাহিদা বাড়বে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।

চলুন জেনে নিই, আগামী পাঁচ বছরে যে ১০ চাকরির চাহিদা বাড়বে-

  • বিগ ডেটা স্পেশালিস্ট
  • আর্থিক প্রযুক্তি স্পেশালিস্ট
  • এআই অ্যান্ড মেশিন লার্নিং স্পেশালিস্ট
  • সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপার
  • নিরাপত্তা ব্যবস্থাপনা স্পেশালিস্ট
  • ডেটা ওয়্যারহাউজিং স্পেশালিস্ট
  • বৈদ্যুতিক যান স্পেশালিস্ট
  • ইউআই ও ইউএক্স ডিজাইনার ( ইউআইয়ের পূর্ণরূপ হল ইউজার ইন্টারেফস। বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একজন ইউজার হিসেবে আমরা যে ইউজার ইন্টারফেসটি ব্যবহার করছি তাই ইউজার ইন্টারেফস। অপরদিকে ইউএক্সের পূর্ণরূপ হলো ইউজার এক্সপেরিয়েন্স। যে কোনো প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বিবেচনা করার ধাপ হিসেবে বিবেচনা করা হয় ইউএক্স ডিজাইনকে।)
  • লাইট ট্রাক অ্যান্ড ডেলিভারি সার্ভিসের গাড়িচালক
  • ইন্টারনেট সংযোগ স্পেশালিস্ট

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

শ্রমিক নিয়োগ দালালমুক্ত করতে নতুন একটি পদ্ধতি নিয়ে কাজ করছে মালয়েশিয়া

রামানান বলেন, প্রস্তাবিত এই নিয়োগব্যবস্থা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২৫ দিন আগে

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশকে শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

২৮ জানুয়ারি ২০২৬

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব উপদেষ্টা আসিফ নজরুলের

উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে মালদ্বীপে বসবাসরত সকল অনিয়মিত ও অনথিভুক্ত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স ও শিক্ষকসহ অন্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

২৮ জানুয়ারি ২০২৬

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

ওমানে বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে কর্মভিসা: আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি পেশাজীবীদের ওমানের শ্রমবাজারে প্রবেশ সহজ করার আহ্বান জানান। একইসঙ্গে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।

২৭ জানুয়ারি ২০২৬