বিডিজেন ডেস্ক

উচ্চমাধ্যমিকে থাকতে ২০২০ সালে দালালের মাধ্যমে সৌদি আরবে যান মো. শান্ত খান। তাঁর খরচ হয়েছিল ৪ লাখ ২০ হাজার টাকা। কথা ছিল সৌদি আরবে গিয়ে একটি ব্যাংকে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করবেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন সম্পূর্ণ ভিন্ন চিত্র।
শান্তকে প্রথমে একটি পেট্রলপাম্পে কাজ দেওয়া হয়। পরে সেখান থেকে খেজুরবাগানে। মাসিক বেতন হিসেবে যে টাকা দেওয়ার কথা ছিল, তা-ও পেতেন না। যা আয় করতেন তা দিয়ে নিজেই চলতে পারতেন না। পরিশ্রমের কারণে দুই বছর না যেতেই অসুস্থ হয়ে পড়েন শান্ত। ২০২৩ সালের মাঝামাঝি কৌশল করে একপ্রকার পালিয়ে দেশে ফিরে আসেন তিনি।
শান্ত খানের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামে। শান্ত বলেন, সৌদি আরব যাওয়ার সময় তাঁর বাবা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। আত্মীয়স্বজনের কাছ থেকেও টাকা ধার করেছিলেন। এখনো সেই ঋণ ও ধারের টাকা শোধ হয়নি। বিদেশ থেকে ফিরে আসার পর সামাজিক ও মানসিকভাবে ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন তিনি।
ডুমুরিয়া উপজেলার ইসলাম হোসেনের গল্পটা আরও করুণ। তিনি গিয়েছিলেন ওমানে। সেখানে তাঁর যে বেতন ও কাজ দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। এমনকি ১২ থেকে ১৫ ঘণ্টা কাজ করিয়ে নেওয়া হয়েছে। কষ্ট হলেও মুখ বুজে সহ্য করে পাঁচ বছর টিকে ছিলেন। ২০২০ সালে করোনার সময় দেশে ফিরে আসেন। এরপর আর যেতে পারেননি।
প্রশিক্ষণ নিয়ে দেশেই ছোটখাটো ব্যবসা শুরু করেছিলেন ইসলাম। সবজি চাষ, গরু-ছাগল ও মুরগি পালন করছিলেন। কিন্তু এবারের অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতায় তাঁর মুরগির খামারটি নষ্ট হয়ে গেছে। পানিতে ডুবে থাকায় গরু-ছাগল বিক্রি করে দিতে হয়েছে। এখন আবার বেকার হয়ে পড়েছেন তিনি।
ইসলাম হোসেন বলেন, ‘টাকা না থাকলে কেউ আপন হয় না—সেটা দেশে আসার পর বুঝেছি। আশপাশের মানুষগুলোও বেশ অচেনা মনে হতে থাকে। যদি কোনো ব্যবসা শুরু করতে না পারতাম তাহলে হয়তো এত দিন বেঁচে থাকতে পারতাম না।’
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে আয়োজিত এক কর্মশালায় নিজেদের প্রবাস থেকে ফেরার এসব গল্প শোনান শান্ত খান, ইসলাম হোসেনসহ অনেকে। ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম’ ওই কর্মশালার আয়োজন করেছিল। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মেরিনা আক্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন খুলনা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।
বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি। কাজেই অভিবাসন খাতকে নিরাপদ করার পাশাপাশি বিদেশফেরত প্রবাসীদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে। যাঁরা বিদেশে যান তাঁদের যাওয়ার আগে সঠিক তথ্য যাচাই-বাছাই করে বিদেশে যেতে হবে। মূলত দালালের মাধ্যমে গেলে প্রবাসীরা বেশি প্রতারণার শিকার হন। অনেকে বিদেশে যাওয়ার সময় যে টাকার লেনদেন করেন, তার প্রমাণও রাখেন না। আর্থিক প্রতারণা রুখতে যেকোনো ধরনের লেনদেনের প্রমাণ রাখার পরামর্শ দেন বক্তারা।
সূত্র: প্রথম আলো অনলাইন

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।