logo
খবর

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত
দেলোয়ার হোসেন প্রধান। ছবি: প্রথম আলো

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে দেলোয়ার হোসেন প্রধান (৪০) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের পরিবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে।

দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব কাউয়াদি গ্রামের মৃত লাল মিয়া প্রধানের ছেলে। পাঁচ ভাই–বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। প্রায় ১২ বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে চারটি দোকান চালাতেন।

বুধবার বিকেলে দেলোয়ারের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার মা মমতাজ বেগম বসতঘরে বসে বিলাপ করছেন। ঘরের বাইরে বসে বিলাপ করছেন ফুফু সুফিয়া বেগম ও বড় বোন আয়েশা বেগম। তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশীরা।

কান্নাজড়িত কণ্ঠে আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে (দক্ষিণ আফ্রিকার সময় রাত ১০টা) দোকান বন্ধ করার কিছুক্ষণ আগে দেলোয়ারের সঙ্গে তার স্ত্রী শাবানা আক্তারের সবশেষ কথা হয়। তিনি স্বামীর খোঁজখবর নেন। তখন দেলোয়ার তার স্ত্রীকে জানান, দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছেন, রুটি কিনতে এক লোক এসেছেন, তাকে রুটি দিতে আবার দোকান খুলতে হবে। তিনি বলেন, এরপর ফোন রেখে দেলোয়ার দোকান খুলে ওই ক্রেতাকে রুটি এনে দেন। তখন ওই ক্রেতা রুটি হাতে নিয়েই দেলোয়ারকে গুলি করেন। হত্যার পর দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেলোয়ারের বড় ভাই আফ্রিকাপ্রবাসী মিজানুর রহমান বিষয়টি জানতে পারেন। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফুটেজে হত্যার দৃশ্য দেখতে পান। পরে বিষয়টি বাংলাদেশে ফোন করে জানান।

দেলোয়ারের চাচাতো ভাই আল আমিন প্রধান একসময় দক্ষিণ আফ্রিকায় দেলোয়ারের সঙ্গে থাকতেন। আল আমিন প্রধান বলেন, তার চাচাতো ভাই দেলোয়ার বিএ পাস করার পর ১২ বছর আগে পরিবারের হাল ধরতে দক্ষিণ আফ্রিকায় যান। স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে উচ্চশিক্ষিত করবেন, বাড়িতে ভবন বানাবেন। কিন্তু দেলোয়ার মারা যাওয়ায় তাদের মাথার ওপর থেকে বটগাছ সরে গেল। সব স্বপ্ন চুরমার হয়ে গেল।

আল আমিন আরও বলেন, বাংলাদেশ সময় আজ (বুধবার) বেলা ২টার মধ্যে ময়নাতদন্ত শেষে দেলোয়ার হোসেনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। লাশ বাংলাদেশে আসতে অন্তত চার থেকে পাঁচ দিন সময় লাগবে।

সূত্র: দৈনিক প্রথম আলো

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

১ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

২ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৩ দিন আগে