logo
খবর

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ জানুয়ারি ২০২৫
Copied!
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান আটক
প্রতীকী ছবি: সংগৃহীত

নোয়াখালীতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) রাতে নোয়াখালী পৌর এলাকার ল ইয়ার্স কলোনির একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

খবর আজকের পত্রিকার।

আটক গোলাম হোসেন বাবলু (৪৫) সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের অশ্বদিয়া ইউপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Golam Hossain Bablu

Golam Hossain Bablu

পুলিশ জানায়, আটক বাবলু নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারী ছিলেন। জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে বিভিন্ন ভূমিকা পালনের অভিযোগে রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গোলাম হোসেন বাবলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৯ ঘণ্টা আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

১ দিন আগে

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন।

২ দিন আগে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

৩ দিন আগে