logo
খবর

বরবাদ সিনেমার আইটেম গানে শাকিব-নুসরাত-প্রীতম-দোলা

প্রতিবেদক, বিডিজেন২৯ মার্চ ২০২৫
Copied!
বরবাদ সিনেমার আইটেম গানে শাকিব-নুসরাত-প্রীতম-দোলা
ছবি: সংগৃহীত

ঈদে 'বরবাদ' সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। বিভিন্ন কারণে আলোচনায় আছে সিনেমাটি। এই সিনেমাটির আইটেম 'চাঁদ মামা' গানে দেখা গেছে কলকাতার নুসরাত জাহানকে। গানটি ২৮ মার্চ (বৃহস্পতিবার) শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে 'নাকা' সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত জাহান।

এক ভিডিওতে নুসরাত জাহান জানিয়েছেন, 'চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া হয়। কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব উপভোগ করবে।'

'চাঁদ মামা' গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু, ইন্তেখাব ডিনার ও মামুনুর রশীদ।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে