logo
খবর

কৃষিতে প্রযুক্তি নির্ভর আয়বর্ধক কার্যক্রম বিষয়ে পিকেএসএফে জ্ঞানবিনিময় সভা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ এপ্রিল ২০২৬
Copied!
কৃষিতে প্রযুক্তি নির্ভর আয়বর্ধক কার্যক্রম বিষয়ে পিকেএসএফে জ্ঞানবিনিময় সভা

টেকসই ও ঘাত-সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) এক জ্ঞান-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং বহুফলনশীল ধান চাষ সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এই সভা আয়োজন করা হয়।

পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘টেকনোলজি–বেজড ইনকাম জেনারেশন ফর ফারমারস’ শীর্ষক এ সভায় মূল উপস্থাপনা প্রদান করেন প্রখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

সভা সঞ্চালনা করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহযোগী সংস্থা FIVDB-এর সভাপতি ড. মনজুর আহমেদ ও কৃষি বিজ্ঞানী ড. শেখ তানভীর হোসেন।

2

বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে টেকসইভাবে জমির উর্বরতা ব্যবস্থাপনা, উচ্চফলনশীল ও ঘাত-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ অত্যন্ত জরুরি। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ দেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তি ও বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের কৃষি খাতে অর্থায়নের ৫০ ভাগের বেশি পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহ সরবরাহ করে।

সম্প্রতি গৃহীত ‘কৌশলগত পরিকল্পনা ২০২৫-২০৩০’-এর আলোকে পিকেএসএফ রপ্তানিমুখী মূল্য সংযোজন ও বহুমুখী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, টেকসই প্রযুক্তি স্থানান্তরের জন্য কার্যকর ব্যবসায়িক মডেল উন্নয়ন, জলবায়ু-সহনশীল কৃষি ও ঝুঁকি-সহনশীল উৎপাদন ব্যবস্থা, কৃষকদের জন্য বাজার ব্যবস্থার উন্নয়ন, সম্পদ-সাশ্রয়ী কৃষি প্রযুক্তি ও চর্চার সম্প্রসারণ, কৃষি প্রতিবেশ সুরক্ষায় জৈব কৃষি সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে বিশেষ মনোনিবেশ সহকারে বিস্তৃত কার্যক্রম বাস্তবায়ন করছে।

সভায় পিকেএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৪ ঘণ্টা আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

১ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৫ দিন আগে