logo
খবর

ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ প্রবাসী, আরও ৫ দেশে নিবন্ধন শুরু

প্রতিবেদক, বিডিজেন১৫ জুলাই ২০২৫
Copied!
ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ প্রবাসী, আরও ৫ দেশে নিবন্ধন শুরু

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এ পর্যন্ত ৯টি দেশে ৪৮ হাজার ৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ২৯ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন ভোটার হয়েছেন। আর স্মার্টকার্ড হাতে পেয়েছেন ১১ হাজার ২৮৭ জন।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

হুমায়ুন কবীর আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে আরও ৫ দেশে ভোটার নিবন্ধন শুরু হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, মালদ্বীপে এনআইডি সেবা শুরু করার অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইতিমধ্যে ৯টি দেশের ১৬টি মিশন অফিসে কাজ চলমান রয়েছে। চলতি জুলাই মাসে ১০ম দেশে কাজ শুরু হবে। মধ্য জুলাইয়ে শুরু করার কথা থাকলেও স্থানীয় কারিগরি সুবিধার (পাবলিক আইপি পেতে বিলম্ব) শেষে শিগগির চালু হবে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। ছবি–সংগৃহীত
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। ছবি–সংগৃহীত

হুমায়ুন কবীর বলেন, ‘নতুন ৫টি দেশে নিবন্ধন শুরুর প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে। এর জন্য ইকুইপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইনট্রিগেশনের বিষয়গুলো রয়েছে।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেগুলোতে চালু করার সম্মতি মিলেছে।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেওয়ার দাবি ওঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু এরপর কোভিড মহামারিতে সেই উদ্যোগ থমকে যায়। পরবর্তীতে আবার ২০২৩ সালের জুলাইয়ে এই কার্যক্রম শুরু হয়।

২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর আবার এই কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরবর্তীতে বর্তমান কমিশন আবার ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

২ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে