logo
খবর

সাফ নারী চ্যাম্পিয়নশিপ: মনিকা-ঋতুপর্ণার গোলে মুকুট ধরে রাখল বাংলাদেশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ অক্টোবর ২০২৪
Copied!
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: মনিকা-ঋতুপর্ণার গোলে মুকুট ধরে রাখল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলো ছড়িয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখল বাংলাদেশের মেয়েরা। এই জয়যাত্রায় ফাইনালে আবারও তাদের কাছে হেরেছে স্বাগতিক নেপাল।

বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

প্রথমার্ধে চেষ্টার পরও কেউ সফল না হলে স্কোরলাইনে কোনো পরিবর্তন না এনেই বিরতিতে যান দুই দলের ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার কিছুকক্ষণ পরই এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে নেপালের রক্ষণ ভেঙে বাংলাদেশকে এগিয়ে নেন মনিকা চাকমা। এরপর অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি স্বাগতিকরাও।

গোল হজম করার তিন মিনিট পরই ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা প্রীতি রাইয়ের অসাধারণ এক থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন নেপালি ফরোয়ার্ড আমিশা।

এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে দুই দলেরই প্রচেষ্টায় জমে যায় ম্যাচ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৮১তম মিনিটে বাঁ পাশ দিয়ে দারুণ এক আক্রমণে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন ঋতুপর্ণা চাকমা।

এর পরের সময়টুকু নিজেদের জাল অক্ষত রেখে শিরোপাজয়ের আনন্দে ভাসেন সাবিনারা।

সাফে বাংলাদেশের মেয়েদের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের শিরোপা-নির্ধারণী ম্যাচও হয়েছিল এই দুই দলের মধ্যে; ভেন্যুও ছিল একই। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল

রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন (স্বপ্না রানী), তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

আরও দেখুন

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

স্থানীয়দের দাবি, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় ছেলে জড়িত থাকতে পারেন। তাদের দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

২ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।

৩ দিন আগে

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চাইলে ব্যাংকগুলো এখন সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এ জন্য আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা করা থাকবে।

৪ দিন আগে

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা অর্জনের পাশাপাশি নিয়মিত অভিবাসন প্রক্রিয়াকে অভিবাসনপ্রত্যাশীদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

৪ দিন আগে