logo
খবর

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ জানুয়ারি ২০২৫
Copied!
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন
সেমিকন্ডাক্টর। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করেছে সরকার। টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে।

বুধবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা এ তথ্য জানিয়েছে।

বিডা জানিয়েছে, টাস্কফোর্সের কাজ হবে সেমিকন্ডাক্টর শিল্পে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি দূর করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো ও প্রণোদনা কাঠামো প্রস্তাব করা। এ জন্য টাস্কফোর্স সুনির্দিষ্টভাবে সেমিকন্ডাক্টর খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে সুপারিশ করবে।

আগামী এক মাসের মধ্যে (জানুয়ারির শেষে) এই টাস্কফোর্স প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবে। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

বিডার নেতৃত্বে গঠিত ১৩ সদস্যের এ টাস্কফোর্সে সদস্য হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব। তাদের সঙ্গে রয়েছেন উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এনায়েতুর রহমান, প্রাইমসিলিকন টেকনোলজির চেয়ারম্যান ইশতাক আহমেদ ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার। এই ৩ জন টাস্কফোর্সে সেমিকন্ডাক্টর শিল্পের দেশীয় উদ্যোক্তা হিসেবে থাকবেন।

টাস্কফোর্সে সেমিকন্ডাক্টর খাতের প্রযুক্তিবিদ বা বিশেষজ্ঞ হিসেবে সদস্য করা হয়েছে ৩ জনকে। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান এ বি এম হারুন-উর-রশিদ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সৈয়দ মাহফুজুল আজিজ।

বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ বা শিক্ষাবিদ বা শিল্পোদ্যোক্তা শ্রেণিতে ৩ জনকে টাস্কফোর্সে রাখা হয়েছে। তাঁরা হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রিন কোয়েস্টের প্রতিষ্ঠাতা মাশুক রহমান, সিলিকন ভ্যালিভিত্তিক সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ মোস্তাফিজ চৌধুরী ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) নির্বাহী পরিচালক জহিরুল আলম। এতে সদস্যসচিব হিসেবে কাজ করবেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।

সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের আহ্বায়ক ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় সরবরাহ শৃঙ্খলের কাছাকাছি অবস্থান, তুলনামূলক কম শ্রম ব্যয় ও দক্ষ যুবশক্তির কারণে বাংলাদেশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে। এ কারণে দেশীয় উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, শিক্ষক ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর ব্যবসায়ী ও সরকারের নীতিনির্ধারকদের সমন্বয়ে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তাদের অভিজ্ঞতাকে এক করে এ খাতের জন্য একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা হবে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৩ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৪ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৪ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৭ দিন আগে